Header Ads Widget

Responsive Advertisement

জ্বরে কাবু হওয়া সত্ত্বেও শ্যুটিং চালিয়ে যাচ্ছে মিঠাই সিরিয়ালের সৌমিতৃষা

  

জি বাংলার সবচেয়ে জনপ্রিয় সিরিয়াল  ‘মিঠাই’, এরজনপ্রিয় অভিনেত্রী  সৌমিতৃষা কুণ্ড গত শুক্রবার সন্ধ্যা থেকেই জ্বরে কাবু । সৌমিতৃষার দেহের তাপ ১০১ ডিগ্রি ফারেনহাইট। তাতেও শনিবার সকাল সাড়ে সাতটার মধ্যে বাড়ি থেকে ওষুধ খেয়ে বেরিয়ে পড়েছেন তিনি। শ্যুটে পৌঁছে গিয়েছেন সময়মতো। দুপুর থেকে ফের জ্বর। মাথা তুলতে পারছেন না।গত তিন-চার দিন ধরে ‘মিঠাই’ ধারাবাহিকের আউটডোর শ্যুটিং চলেছে মাঝে মধ্যেই। আর তাতেই বিপত্তি! বৃষ্টির ফোঁটা মাথায় পড়েছে ক্রমাগত, কিন্তু চরিত্রের রূপসজ্জার কারণে চুল বেঁধেই থাকতে হয়েছে। তার উপর শীতাতপ নিয়ন্ত্রিত সাজঘরে যাওয়া আসা তো লেগেই থাকে। আবহাওয়ার কারণে ঠাণ্ডা লেগে গিয়েছে ‘মিঠাই’-এর।


Post a Comment

0 Comments